Nakhal Para, Tejgaon, Dhaka-1215 imran41356@gmail.com +8801676-187186 emran.hossain14

Monday, November 14, 2016

Easy Eight Tips to Better On Page SEO

আমি প্রথমত আপনাদেরকে On Page SEO সম্পর্কে ধারনা দিচ্ছি কারন On Page SEO একবার করলে পরবর্তিতে আর করতে হয় না মাঝে মাঝে আপডেট করলেই হয় যেখানে Off Page SEO আপনাকে প্রতিদিন করতে হবে। On Page SEO ঠিক না থাকলে আপনার ওয়েব সাইট কখনোই সার্স ইঞ্জিনে পাবেন না র‍্যাঙ্ক তো পরের বিষয়। তাই প্রথমেই আমাদেরকে On page SEO সম্পর্কে ভালোভাবে জানতে হবে। বলে রাখি আপনি যখন আউটসোর্সিং করবেন তখন বেশির ভাগ সময়ে আপনাকে Off page SEO করতে হবে কারন On page SEO তো সাইট বানানোর সময়ে ঠিক করলেই হয়। এক্ষেত্রে আপনার সুবিধা হচ্ছে আপনি On page SEO expert না হয়েও আউটসোর্সিং করতে পারবেন। কিন্তু কেউ যদি আপনাকে পুরো একটি সাইট দিয়ে বলে এটাকে অবশ্যই র‍্যাঙ্কে এনে দিতে হবে তখন আপনাকে অবশ্যই তার On page SEO ঠিক আছে কি নাই সেটা কনফার্ম করে কাজ করতে হবে। যদি করা না থাকে তাহলে ঠিক করে নিতে হবে। তাছাড়া আপনি যদি আপনার নিজের সাইট SEO করতে চান তাহলে আপনাকে সব কিছু জেনেই করতে হবে।



একটা ওয়েব সাইটের On page SEO করার পূর্বে যা  ঠিক করতে হবেঃ

১। একটা ওয়েব সাইট তৈরি করা এবং ভিজিটরদের আকৃষ্ট করার অন্যতম শর্ত হচ্ছে সুন্দর একটা ডোমেন। যা আপনার সাইট url টি ভিজিটরদের মনে রাখার সহজ কারন হবে। এটা SEO এর নিয়মের মধ্যে পড়ে না কিন্তু বেশি ভিজিটর যদি SEO এর উদ্দেশ্য হয় তাহলে অবশ্যই ডোমেন একটা ফ্যাক্ট।

২। সাইটের ডিজাইন সুন্দর হতে হবে, সাইটটি মোবাইল এবং পিজিতে খুব সহজে ব্যাবহার যোগ্য হতে হবে, কারন আমরা জানি এখন এন্ড্রয়েডের যুগ এচাড়াও সাইটের লোডিংস্পিড যেন অবশ্যই ভালো থাকে, ইমেজ গুলো ভালো রেজ্যুলেশনের হতে হবে সাইটে ভিজিটর বান্ধব হতে হবে যেন ভিজিটর সাইট ব্রাউজে বিরক্ত না হোন। এসব কিছু On page SEO রুলসের মধ্যে না পড়লে এসব ঠিক থাকলে সাইটের SEO করার উদ্দেশ্য সফল হবে। কারন আমরা SEO করবোই ভিজিটর বাড়ানোর পাশাপাশি আমাদের প্রোডাক্ট সেল অথবা বেশি বেশি সার্ভিস দেয়ার জন্য।

একটা ওয়েব সাইটের পূর্ন On page SEO ঠিক রাখার জন্য যা করতে হবেঃ


1.       Adding site to webmaster + Adding statistics counters


(Google webmaster tools). You should pay attention to duplicated pages, errors, sitemap creation, choosing main site mirror, assigning region, creation of robots.txt. In order to track site traffic, you need to install Google Analytics or some other counter. Almost in all cases you need to set up targets (for example, tracking orders and conversions). As the result you will determine how much traffic is brought by each source.

Google webmaster tools হচ্ছে আপনার সাইটটিকে গুগোলকে চিনিয়ে দেয়া তা না হলে আপনি যে একটা সাইট তৈরি করছেন্ সেটা গুগোল তার সার্স ইঞ্জিনে আনতে পারবে না। সাইট ম্যাপ টা হচ্ছে আপনার ওয়েব সাইটের একটা সর্ট ফরম্যাট যার মাধ্যমেই মূলত গুগোল আপনার পুরো ওয়েব সাইটটি ইন্ডেক্স করতে পারে। যেমন একটা বইতে কি কি আছে আমরা সেটা জানতে পারি এর প্রথম পেজের সূচি পত্র দেখে। Google Analytics সাইটের SEO র‍্যাঙ্কিং অবস্থান সম্পর্কে জানতে পারবেন।



2.       Targeted Keyword


SEO এর হার্ট হচ্ছে কি ওয়ার্ড, যার মাধ্যমে মূলত আমরা সাইট র‍্যাঙ্কে আনি। তাই সাইট বানানোর পূর্বে সাইটের কন্টেট সঠিক থাকার জন্য আগে কি ওয়ার্ড রিসার্চ করে নেয়া ভালো এতে করে প্রোপার এস ই ও হবে। এটা নিয়ে বিস্তারিত আলোচনা করতে হবে... এবার আপনাদের কাজ হচ্ছে keyword research  নিয়ে গুগলিং করা। আপনাদের গুগলিং করতে দেয়ার মানে হচ্ছে এস ই ও এর কাজে প্রচুর নেট ঘাটতে হয় কারন আমাদের পুরো কাজটি ইন্টারনেটেই করি আর পুরোটাই গুগোল সার্স ইঞ্জিনের জন্য। যে যত বেশি গুগলিং করে সে তত বেশি জানবে।




   3. Prescribing META tags and tags

The main META tags and tags: “Title”, “Description”, “Keywords”, “H1”, “ALT + picture title”,  
META tags হচ্ছে সার্স ইঞ্জিনে সার্স হবার পর কিভাবে সাইটটি সার্স ইঞ্জিনে দেখাবে। এই ট্যাগ গুলো ঠিক মত না দিতে পারলে ভিজিটর আপনার সাইটে ঢুকতে চাইবে না। মনে রাখবেন এটা হচ্ছে আপনার সাইটে ছোট্ট একটা ইনফো যেটা দেখেই ভিজিটর আপনার সাইটে প্রবেশ করবে। তাই এই ট্যাগ গুলো এমন ভাবে দিতে হবে যেন সাইটটি সার্স ইঞ্জিনে আসার পরপরই ভিজিটর প্রথমে আপনার সাইটটিতে প্রবেশ করে। আপনার সাইটি কিসের উপর এবং ওয়ার্ড গুলোর উপর সেটা উপর ভিত্তি করে এই ট্যাগ দিতে হবে। H1 সাইটের কন্টেটে হেডলাইন গুলো ঠিক মত দিতে হবে। প্রত্যেকটা ছবির টাইটেল দিতে হবে যেন কেউ ইমেজ সার্স দিলে আপনার সাইটের ইমেজটি সার্স ইঞ্জিনে আসে। অবশ্যই কি ওয়ার্ডের সাথে মিল রেখে সব ট্যাগ গুলো দিতে হবে।



4.       Site content

সাইট কন্টেন্ট অবশ্যই গ্রামারটিক্যাল শুদ্ধ এবং ইংরেজিতে থাকতে হবে এবং সাইটের মধ্যে আপনার টার্গেটেড কি ওয়ার্ড গুলা থাকতে হবে। সাইট কন্টেন্ট সুন্দর করে লিখবেন যেন ভিজিটর খুব সহজে আপনার সাইট সম্পর্কে জানতে পারে এবং বুঝতে পারে।


5.       Addition of Google Places

It may also give extra visitors the same way as correctly registered and optimized page
আপনার সাইটটিকে আপনার লোকশান অনুসারে ভেরিফাই করে নিতে পারেন এটা  নিয়মের মধ্যে না পড়লেও গুগোল ম্যাপে আপনার বিজনেস লোকেশান ভেরিফাই করলে খুব সহজে সাইটি গুগোল সার্স ইঞ্জিনে দেখাবে লোকেশান সহ।



6.       Checking of the site speed

Download speed is very important as it affects website ranking, so you should definitely check out download speed, determine what scripts or files load site, check hosting operation (make some necessary changes or change hosting at all). সাইট স্পিড নিয়ে এর আগে বলেছি আশা করি বুঝতে পারছেন।





7.       Adding social buttons

As social factors are important for SEO promotion, you should implement social buttons on the first screen page in prominent place.
সোস্যাল বাটন গুলোর মাধ্যমে যে কেউ আপনার সাইটটি তার সোস্যাল সাইটে শেয়ার করতে পারবে ঠিক যেমন করে আমরা কোন পত্রিকার নিউজ শেয়ার করি খুব সহজেই। তবে অবশ্যই আপনার সাইটের ডোমেননেম অনুসারে বিশ্বের টপ সোস্যাল সাইট গুলোতে আপনার একাউন্ট থাকতে হবে এবং ঐসব সাইটে প্রোফাইল ক্রিয়েট করতে হবে। এটা নিয়মের মধ্যে না পড়লেও বর্তমানে সোস্যাল সাইট থেকে প্রচুর ভিজিটর পাওয়া যায়।


8.       Internal linking

 Internal linking is always done on the basis of weight distribution on the site and pages indexing.

এটা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ন রুলস এর মানে হচ্ছে আপনার সাইটে অন্য পেজ বা পোষ্টের লিঙ্ক দিয়ে সাইটের অন্য আরেকটা কি ওয়ার্ডে ব্যাক লিঙ্ক তৈরি করে দেয়।

বি দ্রঃ লেখায় বানানে ভুল থাকলে ক্ষমাপ্রার্থী। অবশ্যই কোন প্রশ্ন থাকলে করতে পারেন।

0 comments:

Post a Comment

Popular Posts

Recent Posts

Unordered List

Text Widget

Facebook

Advertising

Disqus Shortname

Popular Posts